কালিগঞ্জ চাম্পাফুল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ৩১ দফার বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় চাম্পাফুল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ১৩ জুলাই ২০২৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চম্পাফুল ইউনিয়নের থালনা সাইক্লোন সেন্টারে ১৫ জুন রবিবার উঠান বৈঠকে চম্পাফুল ইউনিয়ন বিএনপি’র সদ্য সাবেক সদস্য সচিব আবুল কালাম গাজীর সভাপতিত্বে
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৩ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন মুকুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঘুসুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো রূপরেখায় ৩১ দফার বক্তব্য প্রদান করেন ফ্যাসিবাদের ক্রাশ, দলের দুঃসময়ের রাজপথ কাঁপানো কারাবরণ নেতা কালিগঞ্জ কৃষকদলের আহ্বায়ক তরুণদের আইকন মোঃ রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন

আশাশুনি উপজেলা জাসাস আহ্বায়ক মির্জা আসাদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা জাসাস সিনিয়ার যুগ্ন আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক বিশ্বজিৎ সরকার, চম্পাফুল ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক মাস্টার শাহিনুর রহমান, নলতা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আশরাফুল ইসলাম ওসমান প্রমূখ।