রাকিবুল ইসলাম রঞ্জু : পহেলা বৈশাখ, বাঙালির চিরায়ত উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্দিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ দুলাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছর মানেই নতুন উদ্দীপনা আর নতুন সম্ভাবনা। পুরনো বছরের সব গ্লানি ও ব্যর্থতা মুছে ফেলে আমরা যেন একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারি, এটাই হোক এবারের নববর্ষের অঙ্গীকার।”
মোঃ দুলাল হোসেন তাঁর বার্তায় কাউন্দিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি উল্লেখ করেন যে, উৎসবের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন