কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বেতন কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।