মানবাধিকার সচেতনতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন-এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুসালাম ইউনিভার্সিটি-এর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান, বিশিষ্ট কণ্ঠশিল্পী রবি চৌধুরী,চলচ্চিত্র অভিনেতা ওমর সানী এবং কণ্ঠশিল্পী তাবিজ ফারুক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক গাজী সালাউদ্দিন তানভীর,ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন চট্টগ্রাম মহানগর সভাপতি শেখ নওশেদ জামিল,কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নান,জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শাহাদাত মঞ্জু, এনসিপির ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক কাজী ফখরুল ইসলাম, মতিঝিল থানা আহবায়ক কাজী সোহেল,এডভোকেট মিঠুন শাহা, রাকিবুল ইসলাম রঞ্জু, রাকিবুল ইসলাম, নূর ইসলাম, আবুল কালাম।আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব আনিসুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাহাদী হাসান মল্লিক।আলোচনা সভায় বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন। শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।