ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ আনিছুর রহমান 

আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন ২০২৬’ সম্মানে ভূষিত হয়েছেন গণ টেলিভিশনের চেয়ারম্যান,  দৈনিক আমাদের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহাসচিব সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ আনিছুর রহমান ।  রবিবার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে বিশেষ পদক ও সম্মাননা প্রদান করা হয়।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সংগঠনের সভাপতি মহি উদ্দিন আমিনের সভাপতিত্বে মোঃ আনিছুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানী, সংগীতশিল্পী রবি চৌধুরীসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্মাননা গ্রহণকালে তিনি বলেন, ‘এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। শিক্ষা ও মানবাধিকার রক্ষায় আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা, আইনজীবী, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক পথশিশুর উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।