আশুলিয়ায় জমি সংক্রান্ত জের ধরে কুপিয়ে আহত করা হয়েছে এক দম্পতিকে

রাকিবুল ইসলাম রঞ্জু:

আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের অন্তর্গত কবিরপুর বাদগাঁও এলাকায় জমি সংক্রান্তর জের ধরে কুপিয়ে আহত করেছে এক দমপত্তিকে। জমি সংক্রান্তের জেরে গত ২৩/০৫/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় রাশেদুল ইসলাম খোকন ও তার স্ত্রী হাফিজা আক্তার (৩৫) কে কুপিয়ে আহত করেছে। ভুক্তভোগী রাশেদুল ইসলাম খোকন ও তার স্ত্রী হাফিজ আক্তার প্রতিবেশী আজগরের বাড়িতে গেলে সেখানে পরিকল্পিতভাবে উপস্থিত হইয়া অতর্কিত হামলা চালায় জসীমউদ্দীনের অনুসারীরা।

বাইদগাও এলাকায় জসীমউদ্দীনের নিকট হইতে ২৯ লক্ষ টাকা মূল্য ঠিক করিয়া বিগত ২০-২৩ সালে জমি ক্রয় করেন ।দলিল অনুযায়ী তাহার পৈত্রিক জ্যোতের সম্পত্তি দাগ অনুসারে জমি বোঝাইয়া না দিতে পারায় তালবাহানা করেন। পরবর্তীতে রাশেদুল ইসলাম খোকন তাকে বারবার জমি বোঝাই দিতে বলায় এক পর্যায়ে খাস সম্পত্তি হইতে ৭ শতাংশ জমি বোঝায় দেন ।এতে রাশেদুল ইসলাম খোকন আপত্তি জানাইয়া দলিল অনুসারে জমি বুঝাইয়া দিতে বলায় তাদের উপরে লাঠি সোঠা লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে জসিম বাহিনী।

এ ঘটনায় আশুলিয়া থানায় ২৬/০৫/২০২৫ ইং তারিখে একটি মামলা রুজ হয়েছে (মামলা নং ২৭) এ মামলায় আসামি হলেন যারা। ১. মোঃ জসিম উদ্দিন (৪০). পিতা জয়নাল আবেদীন, সাং বাইদগাও, থানা আশুলিয়া জেলা ঢাকা। ২. আব্দুল্লাহ আল মামুন (২২) পিতা মোঃ জসিম উদ্দিন, সাং বাইদগাও, থানা আশুলিয়া জেলা ঢাকা, ৩. ফজিলা বেগম (৩৫) স্বামী মোঃ জসিম উদ্দিন ,সাং বাইদগাও থানা আশুলিয়া জেলা ঢাকা, ৪. ফজল হক (৫৫) পিতা অজ্ঞাত সাং নাল্লা পোল্লা (জসিমের শশুর) থানা আশুলিয়া জেলা ঢাকা, ৫ আবুল কাশেম (৪০) পিতা অজ্ঞাত সাং বাইদগাও জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া, থানা আশুলিয়া জেলা ঢাকা, অজ্ঞাতনামা আরো ৫/৭ জন। মামলাটি তদন্তে করছেন সাব ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম। এ বিষয়ে ভুক্তভোগী আইনের প্রতি শ্রদ্ধা রেখে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।