রাকিবুল ইসলাম রঞ্জু:সাভার উপজেলার একমাত্র দ্বীপ খ্যাত ইউনিয়ন কাউন্দিয়া সিংগারসা এলাকার দেওয়ান পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭০ সালের ১৭ ই জানুয়ারি আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব দেওয়ান আব্দুল হাই কোম্পানি । আজ তার জন্মদিনে শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।দিনটি উপলক্ষে সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন অসংখ্য মানুষ। শুধু ভার্চুয়াল জগতেই নয়, সরাসরি উপস্থিত হয়েও অনেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।সকলের শুভেচ্ছায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আলহাজ্ব দেওয়ান আব্দুল হাই কোম্পানি বলেন,আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রকৃতির নিয়মে যেমন জন্মেছি, তেমনই একদিন চলে যাব — তবে মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই চিরদিন।”তার এই মানবিক ও বিনয়ী বক্তব্যে কাউন্দিয়া ইউনিয়ন বাসী সহ শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার তুলেছেন।স্থানীয় মহলে তাকে একজন সৎ, পরিশ্রমী ও মানবিক সমাজ সেবক হিসেবে গণ্য করা হয়, যিনি সবসময় জনকল্যাণমূলক কাজ ও সামাজিক সহযোগিতায় নিজেকে যুক্ত রেখেছেন।