পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ তমিজ উদ্দিন
ইপেপার / প্রিন্ট
রাকিবুল ইসলাম রঞ্জু:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি, শিক্ষিত-সৎ-যোগ্য সমাজসেবক মানবতার ফেরিওয়াল, মোঃ তমিজ উদ্দিন।তিনি পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, অসহায় মানুষ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন।তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ।ঈদ মানে খুশি।তাই, আসুন আমরা পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীসহ সমাজের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াই।ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই।তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি।ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক, অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন প্রিয় সাভার আশুলিয়া ধামরাই এর সর্বস্তরের জনগণের কে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন।