লাগামহীন আলু পিয়াজ রসুনের দাম – অসাধু ব্যবসায়ীদের রোশনালে সাধারণ মানুষ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৭

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি:

সিন্ডিকেটের পাল্লাপাল্লিতে মেতে উঠেছে সাতক্ষীরার কালীগঞ্জে কাঁচামালের আড়ৎ গুলো, ইতিমধ্যে সর্বোচ্চ রেকর্ডে ছাড়িয়ে আলু পাইকারি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। সাধারণ ব্যবসায়ীরা পাইকারি আড়ৎ থেকে ক্রয় করে বিভিন্ন বাজারে বিক্রি করছে ৬৫ থেকে ৭০ টাকা। পাশাপাশি সরকার বন্দর থেকে আমদানিতে শুল্ক কিছুটা শিথিল করলেও অসাধু ব্যবসায়ীদের কারণে থেমে নেই পেঁয়াজ রসুনেরও দাম। ভারত থেকে আমদানিকৃত প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ১০০ থেকে ১২০ টাকা রসুন ২০০ থেকে ২৬০ টাকা পর্যন্ত।

- Advertisement -

খোঁজ নিয়ে জানা যায় সাতক্ষীরার কালীগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় সিজনে আলু ১২ থেকে ১৫ টাকা কেজি দরে রংপুর, সাতক্ষীরর কলারোয়া, সাতক্ষীরা সদর, দেবহাটার সখিপুর, কালিগঞ্জ সহ দেশের বিভিন্ন কোল্ডস্টোরেজ আলু গুদম জাত করে। এবং ১ থেকে ২ মাস পরে আলু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ৪ থেকে ৫ গুণ বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে।
অসাধু ব্যবসায়ীদের রোশনালে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। দৈনন্দিন নিত্য দ্রব্য জিনিসের উদ্যগতিতে সংসার চালাতে জীবন মরণযুদ্ধে জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে চুরি ডাকাতি ছিনতাই।
সুশীল সমাজে অনেকে মন্তব্য করে বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পতন হয়নি অসাধু ব্যবসায়ীরা। তারা আরো বলেন বর্তমান সময়ে প্রশাসন, ভোক্তা অধিকারের কর্মকর্তাদের বাজারে নেই কোন মনিটরিং লাগামহীন ভাবে বেড়েই চলেছে নিত্য দ্রব্যের দাম।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) অমিত কুমারের কাছে মুঠো ফোনের মাধ্যমে জানতে চাইলে প্রতিবেদককে তিনি জানান। আমরা বিভিন্ন পাইকারি কাঁচামাল আড়ৎ গুলো যেমন নলতা, মৌতলা সহ বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়া শুরু করেছি। খুবই দ্রুত মনিটরিং এর মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতে মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।

এই বিভাগের আরও সংবাদ