ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সহ-সম্পাদক হলেন মো. ওমর ফারুক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে অনুমোদন পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও শিক্ষক মো. ওমর ফারুক।

- Advertisement -

গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও মহাসচিব মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

মো. ওমর ফারুক বর্তমানে নোয়াখালীর সুবর্ণচরে অবস্থিত গ্রীন ফিউচার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছেন। তিনি দীর্ঘদিন সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার প্রতিষ্ঠা, নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন।

নতুন দায়িত্ব পাওয়ার পর মো. ওমর ফারুকের মাধ্যমে সংগঠনের মানবাধিকারমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ