লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত
ইপেপার / প্রিন্ট
(লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিপ্লব নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রীরাও আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার কাকিনা দক্ষিণ গোপালরায় দারুসসালাম ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
নিহত চালকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম বিপ্লব। তিনি রব্বানীর ছেলে। তাঁর বাড়ি রুদ্রেশ্বর এলাকার ওবদাবাজারে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন। চালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
