শ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের
ইপেপার / প্রিন্ট
রাকিবুল ইসলাম রঞ্জু
গার্মেন্টস খাতের সব শ্রমিককে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকদের জোট—গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সদস্য সচিব ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। এ সময় তিনি নবগঠিত মজুরি বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় শ্রমিক নেতা বাবুল আক্তার এবং শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ মজুরি বোর্ডের সব সদস্যকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাজারদরের সঙ্গে সংগতি রেখে এবং সরকারি পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ঘোষণা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। এ সময় তিনি আরও বলেন, আমাদের গার্মেন্টস শ্রমিকদের জোট গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চসহ ৪টি জোটের পক্ষ থেকে আমরা ৩৭ হাজার টাকা দাবি করছি। আশা করছি, বর্তমান বাজার দরের সঙ্গে সংগতি রেখে শ্রমিকরা একটি ন্যায্য মজুরি ঘোষণার সুসংবাদ পাবে—এই প্রত্যাশা করছি।
