শ্যামনগরের “হাজী বিরিয়ানি হাউজ” এর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক
ইপেপার / প্রিন্ট
*শ্যামনগরের “হাজী বিরিয়ানি হাউজ” এর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক*
খাবারের মান স্বাস্থ্যসম্মত, তদন্তে কোনো অনিয়ম পাওয়া যায়নি।
*সংবাদদাতা: জিয়াউর রহমান জিয়া,*
শ্যামনগর উপজেলা প্রতিনিধি,
*দৈনিক আমাদের দেশ।
*শ্যামনগর, সাতক্ষীরা:* সাতক্ষীরার শ্যামনগর বাজারের জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান “হাজী বিরিয়ানি হাউজ” এর বিরুদ্ধে সম্প্রতি অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের যে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি মহলে প্রচার করা হয়েছিল, সরেজমিনে তদন্তে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে প্রতীয়মান হয়েছে।
গত শনিবার প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে এই প্রতিবেদক প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং ভুক্তভোগী বলে দাবি করা ব্যক্তি, স্থানীয় ক্রেতা ও প্রতিষ্ঠানের খাবার তৈরির প্রক্রিয়া যাচাই করেন। তদন্তে দেখা যায়, “হাজী বিরিয়ানি হাউজে” খাবার প্রস্তুত ও পরিবেশনে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা হচ্ছে। রান্নার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন, কর্মীরা ক্যাপ ও এপ্রোন ব্যবহার করছেন এবং ব্যবহৃত উপকরণ তাজা।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ রাজিব হোসেন জানান, “আমরা পুরান ঢাকার ঐতিহ্য ধরে রেখে মানসম্মত খাবার পরিবেশনের চেষ্টা করি। কিছু অসাধু ব্যক্তি প্রতিহিংসার কারণে আমাদের সুনাম নষ্ট করতে এমন মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
স্থানীয় ক্রেতারাও প্রতিষ্ঠানটির খাবারের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেন, “এখানকার বিরিয়ানি ও পোলাও দীর্ঘদিন ধরে খাচ্ছি। মান সবসময়ই ভালো।
উল্লেখ্য, “হাজী বিরিয়ানি হাউজ” শ্যামনগর উজ্জ্বল মার্কেটে অবস্থিত। এখানে শাহী মোরগ পোলাও, খাসির কাচ্চি, তেহারীসহ বিভিন্ন আইটেম পাওয়া যায়।
মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন। একইসাথে তারা গণমাধ্যমকে সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানান।
