শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৭

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু।

 

সংবাদদাতা: জিয়াউর রহমান জিয়া,

- Advertisement -

শ্যামনগর উপজেলা প্রতিনিধি,

“দৈনিক আমাদের দেশ”।

 

*শ্যামনগর, সাতক্ষীরা | ০৩/০৮/২০২৬:* সাতক্ষীরার শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত খায়রুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল আলম পাটোয়ারী বলেন, “বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি।”

 

এদিকে স্থানীয় ইউপি সদস্য মোঃ আবুল কালাম জানান, আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

উল্লেখ্য, বর্ষা মৌসুমে বজ্রপাত থেকে রক্ষা পেতে সবাইকে খোলা মাঠে কাজ না করা এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও সংবাদ