স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

*স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন,*

সাংবাদিকের প্রতিবেদনেই বদলে গেলো জীবন।

 

- Advertisement -

সংবাদদাতা: জিয়াউর রহমান জিয়া,

শ্যামনগর উপজেলা প্রতিনিধি,

“দৈনিক আমাদের দেশ”

 

*সাতক্ষীরা:* দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন সুলতানার জীবনের সংগ্রামের গল্প মন ছুঁয়েছে স্বাস্থ্যমন্ত্রীর। অবশেষে মিললো সুখবর। স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা সফরে এসে শারমিনকে আগামী ১ আগস্ট এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে যোগদানের নির্দেশ দিয়েছেন।

 

আজ সোমবার ২৭ জুলাই ২০২৬ সাতক্ষীরায় সরকারি সফরে এসে মন্ত্রী শারমিনের সাথে কথা বলেন এবং তার যোগ্যতা ও সংগ্রামের কথা শুনে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ দেন।

 

শারমিন সুলতানা(২৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বাসিন্দা। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।

 

উল্লেখ্য, কিছুদিন আগে ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে শারমিনের জীবন সংগ্রামের গল্প তুলে ধরি। সেই প্রতিবেদন বিভিন্ন মহলের নজরে আসে।

 

শারমিনের এই চাকরি পাওয়ার পেছনে সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টা করেছেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাসুদুল আলম দোহা এবং সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

 

খবর পেয়ে শারমিন ও তার পরিবার আনন্দে কান্নায় ভেঙে পড়েন। শারমিন বলেন, আমার লড়াই বৃথা যায়নি। যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।

এই বিভাগের আরও সংবাদ