কালিগঞ্জ দুদলী মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভায় মাদক নির্মূলে ওসির কঠোর হুঁশিয়ারি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দুদলী একতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬ টার সময় বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে কালিগঞ্জ দুললী বাসস্ট্যান্ড নতুন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

- Advertisement -

কালিগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সদস্য কাজী কুরবান আলীর সঞ্চালনায় এবং কালিগঞ্জ উপজেলার ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সৈয়দ হেমায়েত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আব্দুল জলিল, মথুরেশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস শাহা সোনালী, সাধারণ সম্পাদক কাজী রাইসুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক আলাউদ্দিন সোহেল এবং ১২ নম্বর মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ফিড ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া দুদলী একতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন,আমি কালিগঞ্জ থানায় যোগদানের পর থেকেই মাদক ও সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যে কোনো ব্যক্তি গোপনে মাদক ব্যবসায়ী বা অপরাধীদের তথ্য দিলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। জনগণের সহযোগিতা নিয়ে খুব শিগগিরই কালিগঞ্জ থানাকে দেশের অন্যতম মাদকমুক্ত থানা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ