“অ্যালোহা বাংলাদেশ ১৮তম ন্যাশনাল কম্পিটিশন” খুলনা থেকে জাতীয় পর্যায়ে গ্র্যান্ড চ্যাম্পিয়ন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদকঃদেশব্যাপী অনুষ্ঠিত “অ্যালোহা বাংলাদেশ ১৮তম ন্যাশনাল কম্পিটিশন”-এ খুলনা জেলার শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব অর্জন করে সারাদেশে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।এই প্রতিযোগিতায় খুলনার একদল মেধাবী শিক্ষার্থী তাদের দক্ষতা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় এবং জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি অর্জন করে।গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীরা হলেন—প্রিয়ম তরফদার (সিনিয়র লেভেল ৬),মোঃ জারিফ গাজী (সিনিয়র লেভেল ১),রাদিয়া রহিম প্রাপ্তি (সিনিয়র লেভেল ৪),জারিন তাসনিম (লেভেল ৫),

আফরাহ সাহারিয়াহ (লেভেল ৬),আরিশা মাহাজ্জাবিন চৌধুরী (লেভেল ৭)। তাদের এই অর্জনে খুলনাসহ পুরো দেশের শিক্ষা অঙ্গনে আনন্দের বন্যা বইছে। অভিভাবক ও শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের এ সাফল্যে গর্ব প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, “অ্যালোহা বাংলাদেশ ন্যাশনাল কম্পিটিশন” দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা, যেখানে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মেধার স্বাক্ষর রাখে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ