বিরুলিয়া ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন মন্ডল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৫

রাকিবুল ইসলাম রঞ্জু:সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের প্রিয় মুখ ও জনপ্রিয়তার শীর্ষে থাকা ব্যক্তিত্ব সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোঃ আনোয়ার হোসেন মন্ডল বাংলা নববর্ষ উপলক্ষে ইউনিয়নবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“পহেলা বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। গত বছরের সমস্ত জরাজীর্ণতা ও গ্লানি মুছে ফেলে নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বিরুলিয়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বৈশাখী আনন্দ ছড়িয়ে পড়ুক।”আনোয়ার হোসেন মন্ডল আরও উল্লেখ করেন যে, বিরুলিয়া ইউনিয়নের মানুষ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। নতুন বছরে এই বন্ধন আরও সুদৃঢ় হবে এবং বিরুলিয়া একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে—এটাই তার প্রত্যাশা।

শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।এদিকে, জনপ্রিয় এই নেতার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা পাওয়ায় ইউনিয়নের সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে তার শুভাকাঙ্ক্ষীরা এই শুভেচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ