আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনআস্থার প্রতীক হয়ে উঠেছেন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৮

রাকিবুল ইসলাম রঞ্জু:আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততায় করে যাচ্ছেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন। সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে থাকা এবং সাংগঠনিক দক্ষতায় তিনি ইতোমধ্যে বিরুলিয়াবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন।দীর্ঘদিন ধরে বিরুলিয়ার মানুষের সেবায় নিয়োজিত থাকায় শাহিনুর রহমান শাহিনের প্রতি সাধারণ মানুষের সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের মতে, তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, বরং এলাকার যেকোনো সংকটে সাধারণ মানুষের নির্ভরযোগ্য আশ্রয়স্থল।শাহিনুর রহমান শাহিন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন। ব্যক্তিগত গণসংযোগের মাধ্যমে তিনি জনগণের দোয়া ও সমর্থন নিচ্ছেন।এ বিষয়ে শাহিনুর রহমান শাহিন বলেন, “আমি পদ পদবীর জন্য রাজনীতি করিনা, সারাজীবন জনগণের পাশে থেকে সেবা করতে চাই। বিরুলিয়ার মানুষ যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি এই ইউনিয়নকে একটি ইনসাফভিত্তিক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব।”

এই বিভাগের আরও সংবাদ