শিক্ষানুরাগী মোঃ আজিজুল হকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন WHRO’র মহাসচিব মোঃ আনিছুর রহমান

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৬৩

বিশেষ প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সাহিত্যিক ও আলোকিত মানুষ গড়ার কারিগর মোঃ আজিজুল হক-এর জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণ টেলিভিশনের চেয়ারম্যান, দৈনিক আমাদের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং World Human Rights Organization-এর মহাসচিব মোঃ আনিছুর রহমান।

বুধবার (১ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় মোঃ আনিছুর রহমান বলেন, “মোঃ আজিজুল হক শুধু একজন শিক্ষক নন, তিনি একজন সমাজ গড়ার কারিগর। তার দীর্ঘদিনের শিক্ষাসেবা ও মানবিক অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পরিচিত মোঃ আজিজুল হক কোচিং জগতের একজন পথিকৃৎ হিসেবে সুপরিচিত। তিনি ‘এক্সাম পদ্ধতি’ প্রবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেন। তার জনপ্রিয় স্লোগান—“বেশি বেশি এক্সাম দাও, বোর্ড সেরা হয়ে যাও”—অনুসরণ করে অনেক শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।জানা যায়, তিনি ‘ইন্টারএইড শিক্ষা সহায়ক কেন্দ্র’ প্রতিষ্ঠার মাধ্যমে গত দুই দশক ধরে খুলনা অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন এবং আলোকিত মানুষ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে তিনি North Western University, Khulna-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষা, সাহিত্য ও ক্রীড়া অঙ্গনে তার বহুমুখী অবদান ইতোমধ্যে সুধী মহলে প্রশংসিত হয়েছে।জন্মদিন উপলক্ষে শুভানুধ্যায়ীদের সম্মানে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি শিক্ষক আরিফ, গণিত শিক্ষক মুরছালীন, বাংলা শিক্ষক নাজমুজ্জামান রনি এবং প্রতিষ্ঠানের ম্যানেজার মামুনসহ অন্যান্যরা।সুধীজনরা মনে করেন, স্মার্ট বাংলাদেশ গঠনে মোঃ আজিজুল হকের মতো গুণী, আদর্শবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জন্মদিন উপলক্ষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ