নওগাঁয় ডিবির পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোঃ সাইদুল ইসলাম হেলাল (বিশেষ প্রতিনিধি):
নওগাঁর বদলগাছিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আঃরশিদুল (৪০)। তিনি বদলগাছি উপজেলার বারোফালা গ্রামের মখলেছ মিয়ার ছেলে।নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি বিশেষ টিম আজ বিকেলে বদলগাছি এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে যে, বারোফালা গ্রামে এক ব্যক্তি তার বাড়ির আঙিনায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিকেল ০৫ ঘটিকার দিকে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করলে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন আপসহীন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ