মাদারীপুরে এনসিপির সভায় বৈষম্যবিরোধী নেতাকে হাতুড়িপেটা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মাদারীপুরে এনসিপির কর্মিসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে।বুধবার (২৫ জুন) বিকেলে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে এনসিপির কর্মিসভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভা শুরু আগেই ভূঁইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে মাসুম বিল্লাহ’র ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এ সময় মাসুমকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে ভর্তি করা ২৫০ শয্যা জেলা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রাজধানী ঢাকা মেডিকেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাসুমের সহকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।প্রত্যক্ষদর্শী ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতুব্বর বলেন, ‘রাতুল ও আদিল এই দুইজনের নেতৃত্বে মাসুদের ওপর হামলা চালানো হয়েছে। এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই।’

 

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. নিয়ামতউল্লাহ বলেন, রাতুল হাওলাদার ও আদিল আহম্মেদের নেতৃত্বেই এ হামলা চালানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। বারবার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়ে যাবে না। এর কঠিন বিচার হওয়া দরকার।’

 

- Advertisement -

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু লোকের নামও আমরা পেয়েছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও সংবাদ