রিজার্ভ আরও বাড়ল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১০

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ২৭৬৭২ দশমিক ০২ মিলিয়ন বা ২৭ দশমিক ৬৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

 

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৭৬৭২ দশমিক ০২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২৬৫২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

 

- Advertisement -

এর আগে চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৭৩০৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২২২৪৫ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

 

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

এই বিভাগের আরও সংবাদ