রাণীনগর মিরাটে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউপি সদস্যের মারপিটে আহত ৫
ইপেপার / প্রিন্ট
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের চরকানাই গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ইউপি সদস্য আজাদ তার সঙ্গ পঙ্গদের মারপিটে দুই জন মহিলা সহ মোট ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত (২৩ মে) শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার মিরাট ইউনিয়নের চরকানাই গ্রামে । এঘটনায় সামছুল ইসলাম নামে এক ব্যাক্তি রানীনগর থানায় ৫ জনের নাম সহ অজ্ঞাতনামা বেশ কিছু ব্যাক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন রাশেদা বেওয়া (৬৫) মাহামুদা খাতুন (২৮)সামছুল ইসলাম (৫৫) সিপন বিবি (৪৫) আশরাফুল ইসলাম (২৩), সোহেল রানা (৩১), আঙ্গুরা বিবি (২৪) । এর মধ্যে রাশেদা বেওয়া ( ৬৫) ও আঙ্গুরা বিবি (২৪) রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। রাশেদা বেওয়া ও আঙ্গুরা বিবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের প্রতিবেশী, ইউপি সদস্য ও আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি আজাদ আলী প্রাং (৫৫) মতিন মন্ডল (২৩), রাহিম উদ্দিন (৩৩), ফিরোজ হোসেন (৩৫), রকি হোসেন (৩১), অন্তর আলী (২৫) জিহাদ হোসেন (২৮) সহ তাদের সঙ্গপঙ্গ নিয়ে সন্ত্রাসী কায়দায় তারা এই মারপিট চালায়। অভিযোগ সুত্রে জানাগেছে,অভিযুক্তদের সহিত পূর্বে থেকেই রাস্তার জমি নিয়ে বিরোধ চলে আসছিলেন । এমতাবস্থায় গত (২৪ মে) সন্ধা ৭ টার সময় ভোগ দখলীয় সম্পত্তিতে রাস্তা নিবে বলে কথা কাটাকাটির এক পযার্য়ে প্রতিপক্ষের লোকজন মারপিট করে। অভিযুক্তরা বলেন আমার বাড়িতে আসিয়া অতর্কিতভাবে আক্রমন করিয়া আমাদেরকে মারপিট করে জখম করেন। এতে দুই জন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য আজাদ আলীর সাথে থাকা সঙ্গপঙ্গের হাতে থাকা লাটি ও কিল ঘুসি দিয়ে রক্তাক্ত জখম করেন । এসময় আমাদের ডাক চিৎকার শুনে আমার পরিবারের লোকজন আগাইয়া আসিলে ৩ ও ৪নং অভিযুক্তদের সাথে থাকা সন্ত্রাসী আমাদেরকে এলোপাতাড়ি মারপিট জখম ও আঘাত করে । সরোজমিনে গিয়ে অভিযুক্ত ইউপি সদস্য আজাদ আলী ও মতিন মন্ডলের সাথে কথা হলে তারা বলেন,রাস্তা সংক্রান্তের জের ধরে উভয়ের মধ্যে ধস্তাধস্তি ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি সদস্য আজাদ আলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় নাই। ইউ পি সদস্য ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজাদের নামে বিস্ফোরক মামলা আছে বলে জানা যায়। এ ব্যাপারে রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন মারামারির বিষয়ে সামছুল ইসলাম নামে এক ব্যাক্তি কয়েক জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
