নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৮

স্টাফ রিপোর্টার নওগাঁঃ

অদ্য ২২ মে বৃহস্পতিবার ১৯০০ ঘঠিকা হতে ২০৪৫ ঘটিকা পর্যন্ত নওগাঁ অস্থায়ী সেনা ক্যাপ এর অধীনস্থ বি এ নং ১০৩৫৯ মেজর তাওহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর হাপানিয়া ইউনিয়নের দাফাইল গ্রামের আওয়ামী লীগের ক্যাডার  আব্দুল বাকী পাভেল এর ক্যাটেল ফার্মে অভিযান পরিচালনা করে ৩টি তাজা ককটেল ১টি হাঁসুয়া ও ১ টি চাপাতি উদ্ধার করেন।  আওয়ামিলীগ সন্ত্রাসী আব্দুল বাকী পাভেল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মেজর তাওহিদুল ইসলাম বলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোত্তম অভিযান অব্যাহত রাখা হবে। তিনি আরো জানান  উদ্ধারকৃত ককটেল এবং দেশীয় অস্ত্র নওগাঁ সদর থানায় হস্তান্ত করা হয়েছে ।  স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন । বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। মেজর তাওহিদুল ইসলাম বলেন যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনাক্যাম্পে অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম সিদ্দিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

- Advertisement -

স্টাফ রিপোর্টার নওগাঁঃ

মোঃ সাইদুল ইসলাম হেলাল

০১৭২৪২৫৫৭০৬

এই বিভাগের আরও সংবাদ