ধামসোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি (CBCPC) গঠন/সক্রিয়করণ সভা অনুষ্ঠিত।
ইপেপার / প্রিন্ট
রাকিবুল ইসলাম রঞ্জু :বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর, যা দীর্ঘদিন থেকে বাংলাদেশে মানুষের অন্তর্নিহিত শক্তি’র উন্মোচন ঘটিয়ে জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র চর্চা শক্তিশালীকরণ, সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও প্রসার এবং পরিবেশ সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ এই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ঢাকা জেলার সাভার উপজেলায় ০২ নং ধামসোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে Enhancing Protection of CST Survivors in Bangladesh Program বাংলাদেশের অভ্যান্তরীণ পাচার এবং যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মত কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি (CBCPC) গঠন/সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শিশু পাচার ও নানাভাবে যৌনতার শিকার শিশুদের সুরক্ষায় গণমাধ্যমসহ সমাজে বিভিন্ন শ্রেণি ও পেশা এবং পরিবারের লোকজনদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা বলেছেন, শিশুর প্রতি যৌন নিপীড়ন নানাভাবে ঘটতে পারে, আবার এই শিশুদের পারিবারিক ও সামাজিক অবস্থানের বিষয়টি মাথায় রেখে বিভিন্ন চক্র পাচারের ফাঁদে ফেলে থাকে। গ্রামে অথবা শহরের যেকোনো সামাজিক অবস্থান এবং যেকোনো বয়সের শিশুরা যৌন নিপীড়ন ও পাচারের শিকার হতে পারে। তবে প্রতিবন্ধী শিশু, কর্মজীবী শিশু, পথে বসবাসকারী শিশুসহ কিছু শিশু তাদের অবস্থার কারণে বেশি ঝুঁকির মধ্যে থাকে। অপরদিকে স্বচ্ছল, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের শিশুরা ইন্টারনেট ব্যবহারের অবাধ সুযোগের কারণে বুঝতে পারছে না কীভাবে তারা যৌন বা পাচার ঝুঁকির ফাঁদে পা দিচ্ছে। শিশু পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষায় সচেতনতা সৃষ্টি ও সকলকে ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকালে ধামসোনা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশের অভ্যন্তরীণ শিশু পাচার এবং যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ করার জন্য কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি (CBCPC) গঠন/সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা দি ফ্রিডম ফান্ডের সহায়তায় উন্নয়ন সংগঠন রূপান্তর এই প্রকল্পের বাস্তবায়ন করছে। প্রকল্পটি ঢাকা জেলার সাভার উপজেলায় ০২নং ধামসোনা, আশুলিয়া, ইয়ারপুর ইউনিয়নে এবং সাভার পৌরসভায় পরিচালিত হবে। শিশু সুরক্ষা কমিটি গঠন প্রক্রিয়ায় উপদেষ্ঠা হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সদস্য রাশেদা বেগম এবং চেয়ারপারসন সদস্য রেহানা পারভিন।
কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির দায়িত্ব এবং কর্তব্য নিয়ে সামগ্রিক বিষয় আলোচনা করেন উন্নয়ন সংস্থা রূপান্তরের ঢাকা জেলার কো-অর্ডিনেটর জেভিয়ার বিশ্বাস এবং সহযোগিতায় ছিলেন উপজেলা সহায়তাকারী মো: শামসুল হক। পরে এ বিষয়ে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন ফারুক নগর ইসমাইল বেপারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিয়া আফরোজ শিউলি, সেভ দ্যা চিলড্রেন এনজিও প্রতিনিধি সাকিবুল ইসলাম, ধর্মীয় ব্যাক্তিত্ব মো: মিজানুর রহমান, আনসার, কিশোর মো: আবু সাঈদ এবং কিশোরী মোসা: রাবেয়া বসরী সহ প্রমুখ।
উক্ত সভায় বক্তারা শিশুর প্রতি সহিংসতা ও পাচার বৃদ্ধি পাচ্ছে উদ্বেগ প্রকাশ করে এক্ষেত্রে আইন প্রয়োগকারি সংস্থা ও স্বেচ্ছাসেবি ও উন্নয়ন সংগঠনগুলোকে তথ্য উপাত্ত সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
