সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

নওগাঁয় পরিতোষের মদের ভাটি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইদুল ইসলাম হেলাল স্টার রিপোর্টার নওগাঁ: নওগাঁয় মদের ভাটি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।শনিবার ৭ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ৩ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের ঢাকা বাসস্ট্যান্ডে ইস্টার্ন প্রডিউস কোল্ড স্টোরেজ লিমিডেটের সামনে টানা তিন ঘণ্টা এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘পরিতোষের ঘাঁটিতে, আগুন জ্বালো একসাথে’, ‘মাদকের ঘাঁটিতে, আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দেন। বক্তারা বলেন, নওগাঁ শহরের প্রবেশমুখ ঢাকা বাসস্ট্যান্ডে ইস্টার্ন প্রডিউস কোল্ড স্টোরেজ লিমিডেটের ভেতরে পরিতোষ সাহা নামে এক মদ ব্যবসায়ীর বৈধ দেশীয় বাংলা মদ বিক্রির লাইসেন্স রয়েছে। তার ভাটিতে শুধু পারমিট ধারীদের কাছে নির্ধারিত পরিমাণে মদ বিক্রির বিধান থাকলেও যে কেউ অনায়াসে এখান থেকে দিনে রাতে প্রকাশ্যে দেশিয় মদ কিনে খেতে পারেন। প্রকাশ্যে নানা বয়সী শিশু, কিশোর ও যুবকদের কাছে অনাশয় মদ বিক্রি করায় যুব সমাজ আজ ধ্বংসের পথে। কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পরিতোষ সাহাসহ সকল মাদক ব্যবসায়ীকে এই ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন বলেন, তারুণ্যের নতুন বাংলাদেশ বাস্তবায়ন করতে গেলে অবশ্যই যে কোন ধরনের নেশা জাতীয় ও মাদকমুক্ত সমাজ প্রয়োজন। তাই নওগাঁয় পরিতোষ সাহার মদের ভাটি কোনোভাবেই চলতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ার করেন। এই মদের ভাটি যে কোনো উপায়ে বন্ধ করতে হবে। সেই দাবিতে আমরা ছাত্র-জনতা অভিভাবক রাজপথে নেমেছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন বৈষম্য শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত ডিসি মহোদ্বয়কে মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে ভারপ্রাপ্ত ডিসি মহোদয় স্মারকলিপি পেয়েছে এবয় বিষয়টি গুরুত্বপূর্ণ সরকার দেখছেন বলে জানান।এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোঃ লোকমান হোসেন কে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন চিঠি প্রদান করেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিচালক বলেন ডিসি অফিস থেকে একটি চিঠি পেয়েছি।এখন আমরা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান।