সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

শ্যামনগর ব্লাড ব্যাংক এর আয়োজনে রোভারদের সম্মাননা স্মারক প্রদান।

প্রকাশিত হয়েছে-

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

শ্যামনগর ব্লাড ব্যাংক এর আয়োজনে রোভারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। গত ৫ই জুলাইয়ের পর থেকে শ্যামনগরে রোভারদেন নেতৃত্বে শান্তি শৃঙ্খলায় বিশেষ ভূমিকা রাখায় শ্যামনগর ব্লাড ব্যাংক ৩০ জন রোভার ও সাধারণ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করে। শ্যামনগর সানবিমস কেজি স্কুল মিলনায়তনে সোমবার বিকাল ৪ টায় শ্যামনগর ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা
সাইফুদ্দীন সিদ্দীক এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহাসিন কলেজের প্রভাষক সরদার সাইফুল্লাহ, মাহাব্বা এইড এর সভাপতি মোঃ সালাউদ্দিন উৎসর্গ সোসাইটি এর সভাপতি গাজী আব্দুর রউফ, রমজাননগর তোফাজ্জেল বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ শ্যামনগরের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ছাত্রদের আত্মার শান্তি কামনা করেন।