বুধবার ,  ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এর মাধ্যমে মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী উপহার।

প্রকাশিত হয়েছে-

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এর মাধ্যমে আমেরিকা প্রবাসী প্রিয় ম্যাডামের সহযোগিতায় শেখবাড়ি নূর মাদিনা মহিলা মাদ্রাসায় ও এতিমখানায় ১ মাসের চাল উপহার দেয়া হয়। অত্র মহিলা মাদ্রাসায় ৪০ জন কোরআনের শিক্ষার্থী পড়াশুনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ। আরো উপস্থিত ছিলেন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা আব্দুল আলিম, সেচ্ছাসেবী মুকুল হোসেন, আব্দুর রহমান মনি, এস এম ওবাইদুল্লাহ, ফারুক হোসেন, মহিউদ্দিন, সাঈদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি নাসীব লোকমান।