শুক্রবার ,  ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

৮ নং কৈকুড়ী ইউনিয়নবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হবু মিয়া

প্রকাশিত হয়েছে-

রাকিবুল ইসলাম রঞ্জু, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলার ৮ নং কৈকুড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হবু মিয়া।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল ভেদাভেদ ভুলে ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে। আমি কৈকুড়ী ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”হবু মিয়া আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি একটি আধুনিক, বৈষম্যহীন ও উন্নত কৈকুড়ী ইউনিয়ন গড়তে চাই। ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে কৈকুড়ী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করবো।”ব্যক্তিগত জীবনে সফল এই ব্যবসায়ী ও সমাজসেবক দীর্ঘ দিন ধরে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আসন্ন ঈদ উপলক্ষে তিনি ইউনিয়নের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যাতে সবাই সামর্থ্য অনুযায়ী দরিদ্র প্রতিবেশীদের পাশে দাঁড়ান, যেন কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।পরিশেষে তিনি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের মূল্যবান দোয়া ও ভালোবাসা আমার পথচলার শক্তি। সবাই ভালো থাকুন, নিরাপদে ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক।