রবিবার ,  ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

১৫ বছরের পথচলার ইতি টানলেন সানা মির

প্রকাশিত হয়েছে-

পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শনিবার অবসরের ঘোষণা দেন। দেশের হয়ে ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। রান করেছেন ২ হাজার ৪৩২, উইকেট নিয়েছেন ২৪০টি। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি (১৫১) উইকেট এই অফ স্পিনারের, টি-টোয়েন্টিতে আছেন দ্বিতীয় স্থানে (৮৯ উইকেট)।

২০০৫ সালে ওয়ানডে ও ২০০৯ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় সানার। তার নেতৃত্বে ২০০৯-২০১৭ সাল পর্যন্ত ১৩৭ ম্যাচ খেলেছে পাকিস্তানের মেয়েরা।