শুক্রবার ,  ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

১৩ তলা ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু

প্রকাশিত হয়েছে-

বন্ধুদের সঙ্গে মিলে বাড়ির বাইরে পার্টিতে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু সেখানে গিয়ে ঘটল এক করুণ পরিণতি। নির্মাণাধীন একটি ভবনের ১৩ তলা থেকে পড়ে ওই তরুণীর মৃত্যু হয়। ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পারাপান্না আগ্রাহারা পুলিশ স্টেশনের কাছে অবস্থিত ওই ভবনটিতে বন্ধুদের সঙ্গে বুধবার রাতে পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। এক পর্যায়ে সে ভবন থেকে একটি লিফট প্রতিষ্ঠাপন করা গর্তে পড়ে যায়।

 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারী সেখানে গিয়ে রিলস ভিডিও তৈরি করার এক পর্যায়ে পড়ে যান। তবে তার ফোন থেকে কোনো ভিডিও রেকর্ডের চিত্র পাওয়া যায়নি। জানা গেছে, ওই তরুণীর বয়স ২০ বছর। তিনি বিহারের বাসিন্দা। স্থানীয় একটি শপিং সেন্টারে কাজ করতেন তিনি।

 

পুলিশ ধারণা করছে, ওই নারী দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে।