হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির আওতাধীন ১৫ সদস্যবিশিষ্ট হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির জেলা সভাপতি মেহেদী হাসান জুয়েল ও সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম প্রধান।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নব অভিযানের প্রতিনিধি মো. আমিনুর রহমান। সহ-সভাপতি হয়েছেন দুর্বার নিউজের শেখ মাহাফিজার রহমান রিপন। সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি মো. জান্নাতুল নাঈম।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রায়হানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মমিনুর রহমান, কোষাধ্যক্ষ আবু সাঈদ, দপ্তর সম্পাদক শাহ আনিস আরাফাত রাজিন, প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম রোকন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহজাহান আলী শামীম।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. সজিব মিয়া ও সোহেল রানা। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন রকিবুল হাসান রিপন, মো. নাজমুল হোসেন নাঈম, মো. আক্কাসুল হোসেন ও আলম বাদশা।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০২৬ তারিখে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। ওই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক কাজী আলতাফ হোসেন। এ ছাড়া সহযোগিতায় ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা।
নবগঠিত এ কমিটির মাধ্যমে হাতীবান্ধার সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটি আরও গতিশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।