হাতীবান্ধায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ইপেপার / প্রিন্ট
মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা, মহড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার( নন্দি) হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাইয়েদ ইমরান,নদী প্রকল্প বিষয়ক কর্মকর্তাগন, এনজিও প্রতিনিধি রবিউল ইসলাম সহ হাতীবান্ধা এস,এস হাইস্কুল এন্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া,বলেন, নদী,ভাঙ্গন,খরা,বর্ন্যা হঠাৎ করে হলে সরকারি তরফ থেকে প্রস্ততি থাকে।পাশাপাশি ব্যক্তি নিজেকেও প্রস্ততি নিতে হবে।
