সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ শুরু

প্রকাশিত হয়েছে-

নিম্নচাপের কারণে তিন দিন বন্ধ থাকার পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযান চলাচল শুরু হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল থেকে দ্বীপটির সঙ্গে নৌ যোগাযোগ শুরু হয়।

 

স্থানীয় বাসিন্দা আমিনুল হক বলেন, নৌ যোগাযোগ বন্ধ থাকায় গত তিন দিন মানুষ কষ্ট করেছে। চেয়ারম্যান ঘাটে গত তিন দিন ৪টি মরদেহ আটকে ছিল। পরে বিশেষ ছাড়ে সরকারি নৌযানে করে ৪টি মরদেহ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে আটকা পড়ে। নৌ যোগাযোগ চালু হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচু জোয়ার দেখা দেয়। সমুদ্র উত্তাল থাকায় গত বুধবার সকাল থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। নিম্নচাপ কেটে যাওয়ায় তিনদিন পর শনিবার সকাল থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ শুরু হয়।