সোনাতলায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কমিটি গঠন
ইপেপার / প্রিন্ট
ওমর ফারুক বেন্জু,সোনাতলা, বগুড়া :বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এর সোনাতলা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল(১৮ই ফেব্রুয়ারি) মঙ্গলবার বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল আজিজ হিরা,সাধারণ সম্পাদক আব্দুল্লাহে কাফী ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত ৯৭জন সদস্য বিশিষ্ট সোনাতলা উপজেলা কমিটির অনুমোদন করেন। এতে সোনাতলা উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সভাপতি হিসাবে এসএম হেলাল আহমেদ হেলাল,সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, সাংগঠনিক সম্পাদক মাহবুর রশিদ শওকত সহ ৯৭জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।