মঙ্গলবার ,  ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

সারা দেশে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭৮২

প্রকাশিত হয়েছে-

সারা দেশে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এতে ২৪ ঘণ্টায় মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে একদিনে মোট এক হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ২০৩ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ৯ রাউন্ড, একনলা বন্দুক দুটি, কার্তুজ ৪৬ রাউন্ড, রামদা চারটি, ধারালো চাকু তিনটি, লোহা কাটার কেচি একটি, শাবল দুটি, এলজি ছয়টি, চাপাতি দুটি, ছুরি চারটি, তরবারি সাতটি, হাসুয়া দুটি, ড্রেগার একটি, লোহার ও কাঠের তৈরি থ্রিনট থ্রি রাইফেল বাট একটি।বিশেষ এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।