রবিবার ,  ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

সাভার বিরুলিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বাশি কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ তাজুল ইসলাম।

প্রকাশিত হয়েছে-

রাকিবুল ইসলাম রঞ্জু:সাভার বিরুলিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বাঁশি সহ সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, বিরুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও সমাজ সেবক, মোঃ তাইজুল ইসলাম। তিনি বলেন, বিরুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও দেশবাসী সবাই ভালো আছেন এরজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

তিনি আরো বলেন,২০২৫ইং মার্চ মাসে এবার পবিত্র ঈদুল ফিতর তাই প্রথমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, যদি এই বাংলা ভাষাটা না থাকতো তবে এতো কাব্য এতো কবিতা ও গল্প কে লিখতো, যদি এই ভাষাটা না থাকতো তবে ভালোবাসি এই মিষ্টি কথাটি কে কাকে বলতো, যদি এই ভাষাটা না থাকতো তবে মা-কে এতো মধুর সুরে কে ডাকতো। ১৯৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগী সকল ভাষা শহীদদের স্মরণে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। সেই সাথে দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই “ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি” ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। সকল দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, হিংসা বিবাদ ভুলে ঈদের দিন আপনজনদেরকে উপহার দিন, শান্তি শৃঙ্খার লক্ষ্যে সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সততার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, আমিন। আমি আবারও মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি-“ঈদ মোবারক।