রাকিবুল ইসলাম রঞ্জু: সাভার ও আশুলিয়ার সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাভার থানা জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব, মোঃ জাকির হোসেন। তিনি বলেন, সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণ ও বিএনপির সকল নেতৃবৃন্দসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও দেশবাসী সবাই ভালো আছেন এরজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।তিনি আরো বলেন, আমার বার্তা হলো, ২০২৫ইং মার্চ মাসে এবার পবিত্র ঈদুল ফিতর তাই প্রথমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, যদি এই বাংলা ভাষাটা না থাকতো তবে এতো কাব্য এতো কবিতা ও গল্প কে লিখতো, যদি এই ভাষাটা না থাকতো তবে ভালোবাসি এই মিষ্টি কথাটি কে কাকে বলতো, যদি এই ভাষাটা না থাকতো তবে মা-কে এতো মধুর সুরে কে ডাকতো। ১৯৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগী সকল ভাষা শহীদদের স্মরণে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। সেই সাথে দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই “ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি” ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন
বুধবার , ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
সাভার বাশি কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাভারে বিএনপির নেতা মোঃ জাকির হোসেন
প্রকাশিত হয়েছে-