রাকিবুল ইসলাম রঞ্জু | আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার ও আশুলিয়াসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন (ফরহাদ)।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সাম্য ও সম্প্রীতির পতাকাতলে একত্রিত হওয়ার দিন এটি।অ্যাডভোকেট শওকত হোসেন ফরহাদ তার বার্তায় সাভার ও আশুলিয়া এলাকার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও বলেন:“পবিত্র ঈদুল ফিতর আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম ও সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নেওয়াই হোক আমাদের অঙ্গীকার।”তিনি দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং একটি শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান।
শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল
সাভার ও আশুলিয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণ অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন (ফরহাদ)
প্রকাশিত হয়েছে-