রাকিবুল ইসলাম রঞ্জু:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার, আশুলিয়া ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা মো. আবুল কালাম।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশির সওগাত নিয়ে আমাদের মাঝে সমাগত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।”তিনি আরও বলেন, ” ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ও সাভার থানা বিএনপির সাবেক আহবায়ক ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেনের পক্ষ থেকে ,সাভার, আশুলিয়া ও বিরুলিয়া ইউনিয়নের আমার প্রতিটি ভাই-বোন ও মুরুব্বিদের জানাই ঈদের নির্মল শুভেচ্ছা। দেশ ও জাতির এই কঠিন সময়ে আমরা যেন পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারি। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন এক কাতারে সামিল হয়ে ঈদের খুশি উদযাপন করতে পারি, এটাই আমার প্রত্যাশা।”শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম “ঈদ মোবারক” জানান।
রবিবার , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল
সাভার-আশুলিয়া ও বিরুলিয়াবাসীকে বিএনপি নেতা আবুল কালামের ঈদের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে-