সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

সাভারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে সাভারে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত হয়েছে-

রাকিবুল ইসলাম রঞ্জু:

সাভারে ,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ মে ২০২৫ইং)সাভারের কলমা রওজাতুল কোরআন মাদ্রাসায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাতে জাতির কল্যাণ, গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা এবং দেশের শান্তি ও সমৃদ্ধিও কামনা করা হয়।