রাকিবুল ইসলাম রঞ্জু
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওনের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেন।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা হেমায়েতপুর স্ট্যান্ড-সংলগ্ন একেএইচ (AKH) কারখানার সামনে, শোভাপুরের কাজী আবেদীনের সামনে এবং ট্যানারি এলাকায় অবস্থান গ্রহণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিহত করতে তারা রাজপথে সক্রিয় অবস্থানে রয়েছেন। কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।