রাকিবুল ইসলাম রঞ্জু:
আজ সাভারের বনগাঁও, ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা , বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ ঘটিকার সময় সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ কফিল উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাছেদ দেওয়ান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাভার থানা যুবদলের সাবেক সভাপতি ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ হোসেন ইউসুফ, সাভার পৌর যুবদল নেতা মোঃ এমদাত মিয়া, সহ আরো অনেকেই,
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাতে জাতির কল্যাণ, গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা এবং দেশের শান্তি ও সমৃদ্ধিও কামনা করা হয় উক্ত অনুষ্ঠান শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।