রাকিবুল ইসলাম রঞ্জু:বাংলা বর্ষবরণ উপলক্ষে সাভারের বিরুলিয়ার, শামীম আহমেদ স্কুল এন্ড মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের মাঝে মেধা পুরস্কার বিতরণ করেন , সাভার থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও আসন্ন বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ আনোয়ার হোসেন মন্ডল, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম, এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ আলমগীর হোসেন, সহ আরো অনেকেই। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, বাংলা নববর্ষের এই শুভক্ষণে এমন চমৎকার একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”শিক্ষাক্ষেত্রে সরকারের অবদান তুলে ধরে তিনি আরও বলেন, “আপনারা জানেন, বর্তমান বিএনপি সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে এবং প্রতিটি শিক্ষার্থীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠন করা।”
বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল
সাভারের বিরুলিয়ায় বাংলা বর্ষবরণ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে
প্রকাশিত হয়েছে-