সাভারের কাউন্দিয়া ইউনিয়নে বহুদিনের প্রতীক্ষিত গ্রামীণ সড়কের সিসি ঢালাই উন্নয়ন কাজের উদ্বোধন।
ইপেপার / প্রিন্ট
রাকিবুল ইসলাম রঞ্জু:
আজ সাভার উপজেলাধীন কাউন্দিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া থেকে সিংহা সার পর্যন্ত ১৩৭ মিটার দীর্ঘ রাস্তাটির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাই কম্পানি, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সাভার থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল ইসলাম, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম রাশেদ বিদ্যুৎ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় এলাকার জনগণ গণ টেলিভিশন কে বলেন বহুদিনের আশা ছিল আমাদের এই রাস্তাটি হবে বর্ষাকালে অনেক পানি উঠে যায় ছেলেমেয়েরা স্কুলে যেতে পারেনা অবহেলিত আমাদের এই এলাকাটি একটি রাস্তার জন্য, এ সময় তারা বলেন ধন্যবাদ জানাই আব্দুল হাই কোম্পানিকে তিনি উদ্যোগ নিয়ে আমাদের রাস্তাটি আজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন , উদ্বোধন শেষে এলাকাবাসী সহ সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়, সাভার উপজেলা পরিষদের অর্থায়নে রাস্তাটির ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ ৭৫ হাজার টাকা।