সংবাদদাতা: জিয়াউর রহমান জিয়া*,
শ্যামনগর উপজেলা প্রতিনিধি,
“দৈনিক আমাদের দেশ”।
*শ্যামনগর, সাতক্ষীরা:* সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান হিসেবে পরিচিত আইনজীবী পুনরায় বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। এই নিয়োগকে তিনি মহান আল্লাহর অশেষ রহমত এবং দেশ ও জনগণের প্রতি সেবার নতুন অঙ্গীকার হিসেবে গ্রহণ করেছেন।
তিনি এই আস্থা ও সুযোগ সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব *Tarique Rahman*-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন।
একইসাথে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার *Barrister Kayser Kamal*, মাননীয় আইনমন্ত্রী *Md. Asaduzzaman*, বিএনপির ভাইস চেয়ারম্যান *Zainul Abedin*, বিএনপির আইন বিষয়ক সম্পাদক *Bar Bodruddoza Badal* এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সাংগঠনিক সম্পাদক *Gazi Kamrul Islam* সহ সংশ্লিষ্ট সকলের প্রতি।
তিনি আরও বলেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল *Ruhul Quddus Kazal*-এর নেতৃত্বে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গতিশীলতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ প্রতিষ্ঠার যে প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে, তা রাষ্ট্রের আইনগত সেবাকে আরও শক্তিশালী করবে বলে তিনি বিশ্বাস করেন।
দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি দৃঢ়ভাবে অঙ্গীকার করেন, “সংবিধান, আইন ও ন্যায়বিচারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের কল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
শেষে তিনি দেশবাসীর দোয়া, শুভকামনা ও সহযোগিতা কামনা করেন।