সোমবার ,  ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকর ফোরামের পক্ষ থেকে সাফজয়ী আফিঈদা খন্দকার প্রান্তিকে সম্মাননা

প্রকাশিত হয়েছে-

 

আব্দুল আলিমঃ স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকর ফোরামের পক্ষ থেকে অ-১৯ দলের অধিনায়ক সাফজয়ী আফিঈদা খন্দকার প্রান্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় প্রান্তির বাসভবনে উপস্থিত হয়ে ধারাভাষ্যকর ফোরামের নেতৃবৃন্দ এ সম্মাননা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার ফোরামের সভাপতি মোঃ ওলিউল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য আলতাফ হোসেন, আলী নকি, স্পোর্টস কর্ণারের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম খোকন, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাইজুল ইসলাম রিপন, ক্রীড়া সংগঠক ও আফিঈদার পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স। ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় ফোরামের সভাপতি মাস্টার অলিউল ইসলাম  ও সম্পাদক সঞ্জয় কুমার সরকার, আফঈদা খন্দকার প্রান্তি, সাতক্ষীরা ক্রীড়াঙ্গন কে বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে বাংলাদেশের পতাকাকে আরো একবার পরিচয় করিয়ে দেয়ার জন্য তার দীর্ঘায়ু  ও সাফল্য কামনা করেন।

পরে ডাক্তার শরিফুল ইসলাম ফুটবল একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক ক্রীড়া ধারাভাষ্যকর ইকবাল হোসেন ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রান্তিকে সম্মাননা জানান।