বৃহস্পতিবার ,  ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

সাতক্ষীরার শ্যামনগরে স্কুলের পুরাতন ছাঁদ ধ্বসে ৬ শ্রমিক গুরুতর আহত

প্রকাশিত হয়েছে-

জিয়াউর রহমান জিয়া শ্যামনগর উপজেলা প্রতিনিধি:-

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে স্কুল ভবনের পুরাতন ছাঁদ ধ্বসে ৬ নির্মাণ শ্রমিক গুরত্বর আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ৭২নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহতরা আশাশুনী উপজেলার আলাউদ্দিন(৪২) কয়রার জয়নাল আবেদীন(৩৩)মফিজুল ইসলাম(৩৫)
রানা আহমেদ (২৪) খুলনার জুবায়ের হোসেন(২০)
ইদ্রিস আলী(৩৮) বর্তমানে মোঃ আলাউদ্দীন ও মোঃ জয়নাল আবেদীন গুরুতর আহত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর ইসলাম বলেন, সম্প্রতি বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভাঙার জন্য সরকারীভাবে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঘটনার দিন ঠিকাদারের শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিদ্যালয়ের ছাঁদ ধ্বসে ৬ শ্রমিক চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ কুমার জানান, আহত ৬ জন শ্রমিকের মধ্যে ২জন শ্রমিকদের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠো ফোনে বারবার ফোন দেয়ার সত্ত্বেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।