সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা
ইপেপার / প্রিন্ট
ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি
সাপ্তাহিক মুক্তকাল-এর আয়োজনে জামালপুরের দিনব্যাপী এক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নয়াপাড়া পাঁচ রাস্তা মোড়ে পত্রিকা কার্যালয়ে এই অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের উপসম্পাদক খালিদ ইবনে আমিন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক আব্দুল জলিল এবং সাপ্তাহিক মুক্তকালের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক মুক্তকালের নির্বাহী পরিচালক আতিকুর রহমান কর্মশালাটি পরিচালনা করেন। জামালপুর কালচারাল একাডেমির পরিচালক মুক্তারুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন।
জামালপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এই কর্মশালায় অংশ নেন। এতে সংবাদ লেখা, তথ্য সংগ্রহ ও উপস্থাপনার কৌশল, সাংবাদিকতার নৈতিকতা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
